সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শিক্ষকের প্রেমে ‘শালিক বালিকা’ তটিনী!

শিক্ষকের প্রেমে ‘শালিক বালিকা’ তটিনী!

শিক্ষকের প্রেমে ‘শালিক বালিকা’ তটিনী!

দশম শ্রেনীর ছাত্রী সুমাইয়া। স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ে সে। চঞ্চল ও স্পষ্টভাষী। পড়াশোনায় অবশ্য মনোযোগ কম। অনেক ছেলে তার প্রেমে হাবুডুবু খায়। প্রতিদিনই প্রেমের প্রস্তাব আসে তার কাছে। কিন্তু সুমাইয়া এখনো পর্যন্ত কোনো প্রস্তাব গ্রহণ করেনি।

এর মধ্যেই স্কুলে নতুন অংকের শিক্ষক আসে, নাম অয়ন। বয়সে তরুণ। প্রথম দেখায় অয়নের প্রতি মুগ্ধ হয় সুমাইয়া। বলতে গেলে, লাভ অ্যাট ফার্স্ট সাইট। এরপর নানা অজুহাতে শিক্ষক অয়নের কাছাকাছি থাকার চেষ্টা করে সে। এক পর্যায়ে প্রেমের প্রস্তাবও দেয়। কিন্তু অয়নের সোজা কথা, যদি পড়াশোনায় ভালো করতে পারে, তবেই প্রস্তাব গ্রহণ করা হবে।

যেই কথা, সেই কাজ। অয়নের কথা মতো পড়াশোনা শেষে ভালো রেজাল্ট করে সুমাইয়া। কিন্তু অয়নকে আর খুঁজে পায় না! এরপর গল্প কোথায় গিয়ে দাঁড়ায়? উত্তর মিলবে ‘শালিক বালিকা’ নাটকে।

মাহমুদ মাহিনের রচনা ও পরিচালনায় নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী। তার সঙ্গে রয়েছেন ইয়াশ রোহান। শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।