বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা, গাক-এর উদ্যোগে ৫০০ গাছের চারা বিতরণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা, গাক-এর উদ্যোগে ৫০০ গাছের চারা বিতরণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা, গাক-এর উদ্যোগে ৫০০ গাছের চারা বিতরণ

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা, শোভাযাত্রা, পুরস্কার বিতরণ এবং বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘Climate Action: জলবায়ু পরিবর্তন—আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৯ জুলাই) পরিবেশ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয় ও পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে শহীদ টিটু মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন, সিভিল সার্জন মো. খুরশীদ আলম, পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) নিলুফা ইয়াসমিন এবং পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদ।

দিনব্যাপী কর্মসূচির শুরুতে শহীদ খোকন পার্ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং টেকসই উন্নয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণ কার্যক্রমকে উৎসাহিত করতে গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর উদ্যোগে উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্যে ৫০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, পরিবেশকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি, সমাজ ও বেসরকারি প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণ ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সবুজ, নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তারা।

শাকিল রানা 
বগুড়া প্রতিনিধি।