সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সালমানের নতুন লুকে মুগ্ধ নেটদুনিয়া

সালমানের নতুন লুকে মুগ্ধ নেটদুনিয়া

সালমানের নতুন লুকে মুগ্ধ নেটদুনিয়া


বলিউড সুপারস্টার সালমান খান আবারও প্রমাণ করলেন, আলোচনায় থাকতে সবসময় বড় ঘোষণা বা ঝাঁকজমকপূর্ণ টিজারের প্রয়োজন হয় না। আসন্ন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মাত্র দুটি ছবি প্রকাশ করেই ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন তিনি। ছবির ক্যাপশনে ছিল শুধু একটি শব্দ—‘মাতৃভূমি’। আর তাতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

শেয়ার করা ছবিগুলোতে কালো স্লিভলেস টি-শার্ট, ফেডেড নীল জিন্স ও কাউবয় হ্যাটে একেবারে ভিন্ন লুকে ধরা দিয়েছেন সালমান। কুয়াশায় ঘেরা সবুজ পাহাড়ের মাঝে কখনো গভীর চিন্তায় মগ্ন, আবার কখনো চোখ বন্ধ করে প্রকৃতির নিস্তব্ধতা উপভোগ করতে দেখা যায় তাকে। সিনেমার সিনেম্যাটিক আবহে ধারণ করা ছবিগুলো অনুরাগীদের দারুণভাবে আকৃষ্ট করেছে।

তবে শুধু লোকেশন বা স্টাইল নয়, ৫৯ বছর বয়সেও সালমানের ফিটনেসও সমানভাবে নজর কেড়েছে। স্লিভলেস পোশাকে তার সুঠাম বাইসেপ স্পষ্ট ধরা পড়েছে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা বইছে। অনেকেই আবার মন্তব্য করেছেন, বলিউডে ফিটনেস আইকন হিসেবে সালমান এখনও নিজের জায়গা অটুট রেখেছেন।

মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ সিনেমাটি প্রযোজনা করছে সালমান খান ফিল্মস। সিনেমাটির প্রযোজক সালমা খান এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন অপূর্ব লাখিয়া। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। 

নির্মাতাদের ভাষ্য, এটি শুধুমাত্র যুদ্ধভিত্তিক সিনেমা নয়; বরং সাহস, আত্মত্যাগ, মানবিকতা এবং সীমান্তে কর্মরত সেনাদের অজানা সংগ্রামের গল্প তুলে ধরবে।