সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মৎস্য ঘেরে বিষ প্রয়োগের অভিযোগে আদালতে মামলা, তদন্তের নির্দেশ

মৎস্য ঘেরে বিষ প্রয়োগের অভিযোগে আদালতে মামলা, তদন্তের নির্দেশ

মৎস্য ঘেরে বিষ প্রয়োগের অভিযোগে আদালতে মামলা, তদন্তের নির্দেশ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী-তালতলী ইউনিয়নের একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধন, মাছ চুরি এবং আর্থিক ক্ষতিসাধনের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী উপজেলার রতনদী-তালতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গ্রামর্দন গ্রামের বাসিন্দা মো. বাবুল পহল্লান (৬০)। তিনি গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি.আর. মামলা নং-৪১৬/২৬ দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে অভিযুক্তরা পরিকল্পিতভাবে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ৬৬ হাজার টাকা মূল্যের মাছ নষ্ট ও আত্মসাৎ করে।

পাশাপাশি ঘেরের বিভিন্ন স্থাপনা ও অবকাঠামোরও প্রায় ৯০ হাজার টাকার ক্ষতি সাধন করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

মামলাটি গ্রহণ করে অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য গলাচিপা থানার অফিসার ইনচার্জকে (ওসি) দায়িত্ব দেওয়া হয়েছে।

 

রাকিবুল হাসান
গলাচিপা, পটুয়াখালী