সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কালাইয়ে আলোচনা সভা

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কালাইয়ে আলোচনা সভা

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কালাইয়ে আলোচনা সভা

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে জয়পুরহাটের কালাই উপজেলায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য “Realizing the hopes and aspirations of young people today and for the future”। এ উপলক্ষে “ছেলে হোক, মেয়ে হোক—দুটি সন্তানই যথেষ্ট” এবং “তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” স্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আগামী ১২ জুলাই (রবিবার) সকাল ১০টায় কালাই উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শামীম আরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাহমুদুল হাসান।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, কালাই, জয়পুরহাটের আয়োজনে এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন।

আয়োজকরা জানান, বিশ্ব জনসংখ্যা দিবসের তাৎপর্য তুলে ধরা, পরিকল্পিত পরিবার গঠনে জনসচেতনতা বৃদ্ধি, মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়ন এবং তরুণদের সম্ভাবনা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে সমাজের সব স্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। 

মো:সুমন মন্ডল,কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: