সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টানা ভারী বর্ষণে জলাবদ্ধতা নিরসনে ভোর থেকেই মাঠে ডিএসসিসি, সড়ক সচল রাখতে সরেজমিনে প্রশাসক আবদুস সালাম

টানা ভারী বর্ষণে জলাবদ্ধতা নিরসনে ভোর থেকেই মাঠে ডিএসসিসি, সড়ক সচল রাখতে সরেজমিনে প্রশাসক আবদুস সালাম

টানা ভারী বর্ষণে জলাবদ্ধতা নিরসনে ভোর থেকেই মাঠে ডিএসসিসি, সড়ক সচল রাখতে সরেজমিনে প্রশাসক আবদুস সালাম

রাজধানীতে টানা ভারী বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতা, যানজট এবং বিভিন্ন স্থানে উপড়ে পড়া গাছ দ্রুত অপসারণ করে নগরজীবন স্বাভাবিক রাখতে ভোর থেকেই মাঠে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ওয়ার্ডভিত্তিক ইমারজেন্সি রেসপন্স টিম। পরিস্থিতি পর্যবেক্ষণ ও কার্যক্রম তদারকিতে নিজেও বিভিন্ন এলাকায় সরেজমিনে উপস্থিত ছিলেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রবিবার রাজধানীতে সর্বশেষ ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মাসের সর্বোচ্চ। ভারী বর্ষণের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলজট সৃষ্টি হলে তা দ্রুত নিরসনে কমলাপুরের দুটি এবং ধোলাইখালের একটি উচ্চক্ষমতাসম্পন্ন পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশন কার্যক্রম শুরু করে ডিএসসিসি। একই সঙ্গে রাস্তার ড্রেন ও পানি নিষ্কাশনের মুখ পরিষ্কার রাখতে ইমারজেন্সি রেসপন্স টিম নিরলসভাবে কাজ চালিয়ে যায়।

দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর নীলক্ষেত সংলগ্ন আজিমপুরে ইডেন মহিলা কলেজের ২ নম্বর গেটের বিপরীত পাশে একটি বড় গাছ উপড়ে পড়ে সড়ক বন্ধ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম। তিনি হাঁটুসমান পানিতে দাঁড়িয়ে কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং নিজে উপস্থিত থেকে গাছ অপসারণ কার্যক্রম তদারকি করেন। দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন হওয়ায় দুপুর ১টার মধ্যেই সড়কটি যান চলাচলের জন্য পুনরায় উন্মুক্ত করা সম্ভব হয়।

সকাল থেকেই প্রশাসক রাজধানীর দক্ষিণাংশের বিভিন্ন প্রধান সড়ক, অলিগলি এবং পানি নিষ্কাশন কার্যক্রম পরিদর্শন করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে নাগরিক দুর্ভোগ কমাতে দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।

ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম বলেন, “টানা ভারী বর্ষণে সাময়িক জলজট সৃষ্টি হলেও আমাদের কর্মীরা ভোর থেকেই মাঠে কাজ করছে। জলাবদ্ধতা ও প্রতিবন্ধকতা দূর করে নগরজীবন স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।” তিনি নাগরিকদের ধৈর্য ধারণের আহ্বান জানান এবং যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় সবার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তিনি আশ্বস্ত করেন, “ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সবসময় নাগরিকদের পাশে রয়েছে।”

এদিকে, চলমান বৈরী আবহাওয়ায় ওয়াসা, ডিপিডিসি, তিতাসসহ বিভিন্ন সংস্থার রাস্তা খননের ফলে সৃষ্ট গর্ত এবং ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য নগরবাসীর প্রতি বিশেষ সতর্কতা জারি করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

নগর বিশেষজ্ঞদের মতে, দুর্যোগকালে দ্রুত সাড়া প্রদান, পানি নিষ্কাশন ব্যবস্থার কার্যকর ব্যবহার এবং মাঠপর্যায়ে সরাসরি তদারকি নগর ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখে। তবে দীর্ঘমেয়াদে জলাবদ্ধতা নিরসনে সমন্বিত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নিয়মিত খাল-নালা রক্ষণাবেক্ষণ এবং সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন। 

এস এম আশরাফী বুলবুল