সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কালীগঞ্জের গোবিন্দকাটিতে রথযাত্রা অনুষ্ঠানস্থল পরিদর্শন করলেন অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী

কালীগঞ্জের গোবিন্দকাটিতে রথযাত্রা অনুষ্ঠানস্থল পরিদর্শন করলেন অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী

কালীগঞ্জের গোবিন্দকাটিতে রথযাত্রা অনুষ্ঠানস্থল পরিদর্শন করলেন অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী

সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার গোবিন্দকাটিতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা উপলক্ষে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী।
 

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে তিনি গোবিন্দকাটির রথযাত্রা মন্দির প্রাঙ্গণ ও অনুষ্ঠানস্থল ঘুরে দেখেন। এ সময় তিনি আয়োজক কমিটির নেতৃবৃন্দ, সেবায়েত ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন এবং রথযাত্রা উপলক্ষে গৃহীত প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, দর্শনার্থীদের সুবিধা ও সার্বিক আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে, সকল ধর্মের মানুষ যেন নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারেন, সেটিই আমাদের প্রত্যাশা। তিনি রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে উৎসবটি সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
 

এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, সাতক্ষীরা জেলা তাঁতীদলের সভাপতি হাসান শাহরিয়ার রিপন, কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী আহসান খান হাবলু, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদসহ উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
 

পরিদর্শন শেষে তিনি মন্দির প্রাঙ্গণে উপস্থিত ভক্তবৃন্দ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। স্থানীয়রা জানান, প্রতিবছরের ন্যায় এবারও গোবিন্দকাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উৎসব ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রথযাত্রা উদযাপনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিভিন্ন এলাকা থেকে হাজারো ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আয়োজকরা আশা করছেন।
স্থানীয় আয়োজকরা বলেন, অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলীর এই পরিদর্শন সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসাহ ও আন্তরিকতার বার্তা পৌঁছে দিয়েছে। পরিদর্শন শেষে তিনি আয়োজকদের সার্বিক সফলতা কামনা করেন এবং সম্প্রীতি, শান্তি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে রথযাত্রা উৎসব উদযাপনের আহ্বান জানান।  

আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি: