কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দীতে উৎসবমুখর পরিবেশে এবং দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে ‘বন্ধু মহল সামাজিক সাংস্কৃতিক সংগঠন’-এর স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার সন্ধায় হোসেন্দী ইউনিয়নে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যালয়টির যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘বন্ধু মহল সামাজিক সাংস্কৃতিক সংগঠন’-এর সভাপতি জনাব আ ন মোহাম্মদ জাফর সাদেক মনি। সংগঠনের সাধারণ সম্পাদক জনাব আশরাফুল ইসলাম সোহেলের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই সভাপতি জনাব আ ন মোহাম্মদ জাফর সাদেক মনি উপস্থিত সকল অতিথি, সংগঠনের সদস্যবৃন্দ এবং এলাকাবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হোসেন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মো: মানছুরুল হক বাবুল। প্রধান বক্তা ও উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব মো: রকিব উদ্দিন মোশায়ের।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোসেন্দী ইউনিয়নের আহবায়ক জনাব মো: নজরুল ইসলাম সুরুজ।
এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি জনাব মো: মাহমুদুল হাসান হাসেন, সহ-সাধারণ সম্পাদক জনাব মো: মজিবুর রহমান মিনহাজ, সাংগঠনিক সম্পাদক জনাব মো: ফখরুল ইসলাম রনি, কোষাধ্যক্ষ জনাব মো: আবুবকর সিদ্দিক, দপ্তর সম্পাদক জনাব মো: সলিমুল্লা আশরাফি এবং কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী অংশ নেন। বক্তারা এই সংগঠনের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে, সংগঠনটি এলাকার সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রতিবেদক : মো : রেজুয়ানুল হক ।
