সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জলাবদ্ধতা নিরসনে নিজস্ব অর্থায়নে ড্রেন নির্মাণ করলেন -মেয়র পদপ্রার্থী মনিরুল ইসলাম

জলাবদ্ধতা নিরসনে নিজস্ব অর্থায়নে ড্রেন নির্মাণ করলেন -মেয়র পদপ্রার্থী মনিরুল ইসলাম

জলাবদ্ধতা নিরসনে নিজস্ব অর্থায়নে ড্রেন নির্মাণ করলেন -মেয়র পদপ্রার্থী মনিরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জের নাচোল রেলস্টেশনে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর করে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে নিজস্ব অর্থায়নে পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেন নির্মাণ করে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভার আমীর ও মেয়র পদপ্রার্থী মোঃ মনিরুল ইসলাম। শুক্রবার (১৭ জুলাই) সকালে ড্রেন নির্মাণের কাজ সম্পন্ন করা হয়। দীর্ঘদিন ধরে রেলস্টেশন এলাকায় জলাবদ্ধতার কারণে যাত্রী ও সাধারণ মানুষের চলাচলে 

ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। নতুন ড্রেন নির্মাণের ফলে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ সৃষ্টি হবে এবং চলাচল আরও সহজ হবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নাচোলে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক উন্নয়ন কর্মকাণ্ডে নিয়মিত সহযোগিতা করে আসছেন মোঃ মনিরুল ইসলাম। রেলস্টেশনের জলাবদ্ধতা নিরসনে তার এই উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন। এ সময় উপস্থিত স্থানীয়রা জনস্বার্থে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।