রাজধানীর খিলগাঁও সাব-রেজিস্ট্রি অফিসে সেবার মানোন্নয়ন ও নাগরিকবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রচেষ্টার জন্য ইতিবাচকভাবে আলোচনায় রয়েছেন সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন। সেবা নিতে আসা অনেকের মতে, তিনি নিয়ম মেনে দ্রুত ও স্বচ্ছভাবে দলিল নিবন্ধন কার্যক্রম পরিচালনার চেষ্টা করছেন এবং সেবাপ্রার্থীদের সঙ্গে আন্তরিক আচরণ করছেন।
স্থানীয়দের ভাষ্য, অফিসে শৃঙ্খলা বজায় রাখা, দালালমুক্ত পরিবেশ গড়ে তোলা এবং হয়রানি কমাতে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। সেবাপ্রার্থীদের প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দিয়ে সহজে সেবা নিশ্চিত করার দিকেও গুরুত্ব দিচ্ছেন তিনি।
নাগরিকরা আশা প্রকাশ করেছেন, এ ধরনের জনসেবামূলক উদ্যোগ অব্যাহত থাকলে সরকারি সেবার প্রতি মানুষের আস্থা আরও বাড়বে এবং খিলগাঁও সাব-রেজিস্ট্রি অফিস অন্যদের জন্যও একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠবে।
