সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাঁঠাল পাড়তে গিয়ে পাকুন্দিয়ায় একজনের মৃত্যু

কাঁঠাল পাড়তে গিয়ে পাকুন্দিয়ায় একজনের মৃত্যু

কাঁঠাল পাড়তে গিয়ে পাকুন্দিয়ায় একজনের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে জিনু মিয়া (৫৫) নামে এক কলা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।সোমবার (২০ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার নারান্দী ইউনিয়নের নারান্দী মধ্যপাড়া গ্রামে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।

নিহত জিনু মিয়া ওই গ্রামের মৃত আব্দুস সাহিদের ছেলে। তিনি পেশায় একজন কলা ব্যবসায়ী ছিলেন। গ্রাম থেকে কলার ছড়ি কিনে বিভিন্ন বাজারে বিক্রি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে নিজ বাড়ির সামনের একটি কাঁঠাল গাছে কাঁঠাল পাড়তে ওঠেন জিনু মিয়া। একপর্যায়ে পা ফসকে নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

প্রতিবেদক মো: রেজুয়ানুল হক।