সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঞ্চল্যকর উত্তরা ব্যাংক কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

চাঞ্চল্যকর উত্তরা ব্যাংক কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

চাঞ্চল্যকর উত্তরা ব্যাংক কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চাঞ্চল্যকর উত্তরা ব্যাংক পিএলসির গোপীনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ আলী (৪৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
কসবা থানা পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১২টা ৩০ মিনিটের দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম রোড এলাকায় স্টার লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ভোর ৫টা ৩০ মিনিটে তাকে কসবা থানায় আনা হয়।
 

পুলিশ জানায়, গত ৬ জুলাই সন্ধ্যা পৌনে ৭টার দিকে কসবা উপজেলার গোপীনাথপুর বাজারে গ্রিন হেলথ হাসপাতালের সামনে ব্যক্তিগত আক্রোশের জেরে উত্তরা ব্যাংক পিএলসির গোপীনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলাম (৪৫)-এর ওপর ধারালো দা দিয়ে হামলা চালানো হয়। এতে তিনি মাথা ও ঘাড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা তাকে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ৭ জুলাই দুপুর ২টা ১৫ মিনিটে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
 

এ ঘটনায় নিহতের স্ত্রী তাসলিমা শারমীন মলি বাদী হয়ে মোহাম্মদ আলী, তার স্ত্রী হেনা বেগমসহ ৫–৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে কসবা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি কসবা থানার এফআইআর নং-১৬ (তারিখ: ৮ জুলাই ২০২৬) হিসেবে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়।
কসবা থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) হারুনুর রশিদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে দীর্ঘদিন পলাতক থাকা প্রধান আসামি মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামি বর্তমানে কসবা থানা হেফাজতে রয়েছেন। তাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। 

শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম।