রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আর্সেনালের বাজিমাত হোঁচট খেলো পিএসজি

আর্সেনালের বাজিমাত হোঁচট খেলো পিএসজি

আর্সেনালের বাজিমাত হোঁচট খেলো পিএসজি


ঘরের মাঠে এবারের চ্যাম্পিয়নস লিগে আগে দুটি ম্যাচেই তিন বা তার বেশি গোল করা ক্লাব ব্রুগা আজ নিজেদের মাঠেই রীতিমতো ‘অবরুদ্ধ’ হয়ে পড়ল আর্সেনালের সামনে। দুর্দান্ত ফর্মে থাকা ইংলিশ ক্লাবটি উল্টো ব্রুগাকে তিন গোল হজম করিয়ে মাঠ ছাড়লো স্বস্তিতে।

এই জয়ে চ্যাম্পিয়নস লিগে ছয় ম্যাচে ছয় জয় নিয়ে সর্বোচ্চ ১৮ পয়েন্ট অর্জন করে শীর্ষে রয়েছে মিকেল আরতেতার দল।

অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি আটকে গেছে অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে। লুইস এনরিকের দল গোলশূন্য ড্রয়ে পয়েন্ট খুইয়েছে।

প্রথমার্ধের ২৫ মিনিটে ননি মাদুয়েকে আর্সেনালকে এগিয়ে দেন। বিরতির পর ৪৭ মিনিটে তিনি আবারও জালে বল পাঠান। এরপর ৫৬ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেলির গোল জয় নিশ্চিত করে দেয় গানারদের। বাকি সময় আর গোল হজম না করেই তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা।