সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আতিফ আসলামের কনসার্ট ঘিরে আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভের পাহাড়

আতিফ আসলামের কনসার্ট ঘিরে আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভের পাহাড়

আতিফ আসলামের কনসার্ট ঘিরে আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভের পাহাড়

ভেন্যু সংক্রান্ত প্রস্তুতির অভাব, ঘন ঘন সময় পরিবর্তন, গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা এবং শেষ মুহূর্তে উদ্ভট সব বিধিনিষেধ; সব মিলিয়ে পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের ঢাকা কনসার্ট ঘিরে আয়োজক প্রতিষ্ঠান 'মেইন স্টেজ ইনকর্পোরেট'-এর বিরুদ্ধে যেন অভিযোগের পাহাড় জমেছে। রাজধানীর ১০০ ফিট সংলগ্ন কোর্টসাইডে আয়োজিত এই কনসার্টকে কেন্দ্র করে সাধারণ শ্রোতাদের মাঝে এক তিক্ততা দেখা গেছে।

বর্ষাকালে খোলা মাঠে কনসার্টের আয়োজন করলেও বৃষ্টি থেকে দর্শকদের সুরক্ষার জন্য পর্যাপ্ত শেড বা ক্যানোপির কোনো ব্যবস্থা করেনি আয়োজক কর্তৃপক্ষ। উল্টো অনুষ্ঠান শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে সামাজিক মাধ্যমে 'রেইন অ্যালার্ট' দিয়ে দর্শকদের ছাতা না এনে রেইনকোট সঙ্গে আনার নির্দেশ দেওয়া হয়। আয়োজকদের এই কাণ্ডজ্ঞানহীন বিজ্ঞপ্তিতে ক্ষোভে ফেটে পড়েছেন টিকিট কেনা দর্শকেরা। 

কনসার্ট ভেন্যুতে বড় ব্যাগ নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে, অন্যদিকে ছাতাও আনা যাবে না—এমন পরিস্থিতিতে শেষ মুহূর্তে দর্শকেরা রেইনকোট কীভাবে বহন করবেন বা কোত্থেকে সংগ্রহ করবেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। আয়োজকদের এমন অব্যবস্থাপনাকে দর্শকেরা সামাজিক মাধ্যমে "হাস্যকর নাটক" ও চরম অপেশাদারত্ব বলে আখ্যা দিয়েছেন।