জসীম উদ্দীন : শালিখা (মাগুরা) প্রতিনিধি
মাগুরার শালিখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের কালিবাড়ি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুইজন কীটনাশক বিক্রেতা ও একজন খুচরা সার ব্যবসায়ীর প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী শালিখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসান বলেন, অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়ীদের আইন ও বিধি মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়েছে।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসনাতসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।