সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা


আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি

জমকালো আয়োজন ও তুমুল উত্তেজনাপূর্ণ ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। টানটান উত্তেজনার ফাইনালে টাইব্রেকারে কালিগঞ্জ উপজেলা দলকে ৫-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আশাশুনি উপজেলা ফুটবল দল।
রোববার (৩০ আগস্ট) বিকেলে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় আশাশুনি ও কালিগঞ্জ উপজেলা দল। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় উভয় দল ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
খেলার শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ফাইনাল। প্রথমার্ধের ৯ মিনিটে আশাশুনি উপজেলা দলের ৯ নম্বর জার্সিধারী সজীবের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আশাশুনি। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানেই বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মরিয়া হয়ে আক্রমণ চালায় কালিগঞ্জ। আশাশুনির গোলরক্ষক জি কে শান্ত কয়েকটি দুর্দান্ত সেভ করে দলকে এগিয়ে রাখেন। তবে ম্যাচের ৮৫ মিনিটে কালিগঞ্জের ১০ নম্বর জার্সিধারী আল আমিনের গোলে ১-১ সমতায় ফেরে কালিগঞ্জ উপজেলা দল।
শেষ মুহূর্তে দুই দলই জয়সূচক গোলের চেষ্টা করলেও আর কোনো গোল না হওয়ায় নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হয়।
পরে টাইব্রেকারে আশাশুনি উপজেলা দলের হয়ে পাঁচটি শটের পাঁচটিই জালে জড়ায়। অন্যদিকে কালিগঞ্জ তিনটি শটে গোল করতে সক্ষম হয়। আশাশুনির গোলরক্ষক শান্ত একটি শট প্রতিহত করলে ৫-৩ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে আশাশুনি।
টাইব্রেকারের শুরুতেই আশাশুনির বিদেশি খেলোয়াড় বেনজামা গোল করে দলকে এগিয়ে দেন। কালিগঞ্জের হয়ে আল আমিন শট নিলেও তা দক্ষতার সঙ্গে রুখে দেন গোলরক্ষক শান্ত। তার দুর্দান্ত সেভে গ্যালারিজুড়ে শুরু হয় আনন্দ-উল্লাস।
ফাইনাল ঘিরে রৌদ্রোজ্জ্বল বিকেলে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে ছিল ক্রীড়াপ্রেমীদের উপচে পড়া ভিড়। দর্শকদের করতালি, উচ্ছ্বাস ও দুই দলের সমর্থকদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো স্টেডিয়াম পরিণত হয় উৎসবের মঞ্চে।
মধ্যবিরতিতে দর্শকদের বিনোদনের জন্য আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।
ফাইনাল ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন আবু সুফিয়ান। সহকারী রেফারি ছিলেন নাসির উদ্দীন ও জাহাঙ্গীর কবির এবং চতুর্থ রেফারি মিজানুর রহমান। ম্যাচ কমিশনারের দায়িত্বে ছিলেন আতাউর রহমান। ধারা বিবরণীতে ছিলেন ওলিউর রহমান, ইসমাইল হোসেন মিলন ও আশরাফ হোসেন।