সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইধিকাকে শিখিয়ে পড়িয়ে নিচ্ছেন সৃজিত

ইধিকাকে শিখিয়ে পড়িয়ে নিচ্ছেন সৃজিত

ইধিকাকে শিখিয়ে পড়িয়ে নিচ্ছেন সৃজিত

শাকিবের সঙ্গে জুটি বেঁধে দুই বাংলায় ডানা মেলে উড়তে শুরু করেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। পরিচালক সৃজিত মুখার্জি বড়পর্দায় নিয়ে আসছেন নতুন গোয়েন্দা কানাইচরণ। নাম ঠিক না হওয়া এ সিনেমার মাধ্যমে অনেকটা বিরতির পর বড়পর্দায় দেখা যাবে ইধিকাকে। যদিও নায়িকার চরিত্র নিয়ে কিছু জানাননি নির্মাতা। 


তবে প্রকাশ্যে এসেছে সৃজিতের নতুন সিনেমায় নায়িকা ইধিকার প্রথম ঝলক। তাতে দেখা যায়, ক্রিকেটের পোশাক পরে আছেন ইধিকা। আর পরিচালক সৃজিত মুখার্জি ব্যাট হাতে অভিনয় শেখাচ্ছেন নায়িকাকে। ধারণা করা হচ্ছে, তার চরিত্রের সঙ্গে খেলাধুলা জড়িয়ে আছে। অন্য একটি ছবিতে নায়িকা-পরিচালককে একসঙ্গে দেখা যায়। এ ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ইধিকা পাল লেখেন—“যাত্রা শুরু। সৃজিত মুখার্জি পরিচালিত সিনেমা।”.

লেখক রাজর্ষি দাস ভৌমিকের সৃষ্ট কাল্পনিক গোয়েন্দা চরিত্র কানাইচরণ। কানাইচরণ সিরিজের প্রতিটি গল্পই পড়েছেন পরিচালক সৃজিত। তার মধ্যে ‘কালাপানির দিশা’ গল্পটিকে কেন্দ্র করে সিনেমাটির কাহিনি বুনেছেন এই নির্মাতা। গোয়েন্দা ‘কানাইচরণ’ চরিত্রে দেখা যাবে যীশু সেনগুপ্তকে। 

এর আগে প্রদোষচন্দ্র মিত্তির ওরফে ফেলুদা, ব্যোমকেশ বক্সী, কাকাবাবু, শার্লক হোমস-কে পর্দায় এনেছেন সৃজিত। এবার আরো এক গোয়েন্দাকে বড়পর্দায় নিয়ে আসছেন। নতুন সিনেমা প্রসঙ্গে পরিচালক বলেছিলেন, “এর আগে যে যে গোয়েন্দা চরিত্রকে নিয়ে কাজ করেছি, তাদের মধ্যে কোনো না কোনো বিশেষত্ব রয়েছে। তেমনই কানাইচরণের মধ্যেও একটা বিশেষত্ব রয়েছে। বইয়ের পাতায় চরিত্রায়ণ, কলকাতার সঙ্গে সম্পর্ক, মেজাজ—এসব কিছু পড়ে খুব ভালো লেগেছিল। রাজর্ষির সঙ্গে যোগাযোগ করেছিলাম। তখনই কানাইচরণকে বড়পর্দায় আনার কথা ভাবি।” 


কলকাতার মডেল ও টিভি অভিনেত্রী ইধিকা পালের নৃত্যশিল্পী হিসেবেও খ্যাতি রয়েছে। তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘কপালকুণ্ডলা’। স্টার জলসায় প্রচারিত এ ধারাবাহিকে ‘পদ্মাবতী’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান। 


পরবর্তীতে ‘রিমলি’ ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। তা ছাড়াও দুটি জনপ্রিয় ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করেছেন ইধিকা। তবে ২০২৩ সালে ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করে রাতারাতি তারকা বনে যান এই অভিনেত্রী।