সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কমিক-কনে স্ক্রুজ সেজে চমকে দিলেন জনি ডেপ

কমিক-কনে স্ক্রুজ সেজে চমকে দিলেন জনি ডেপ

কমিক-কনে স্ক্রুজ সেজে চমকে দিলেন জনি ডেপ

দীর্ঘদিন পর হলিউডে প্রত্যাবর্তনের বার্তা নিয়ে সান ডিয়েগোর কমিক-কনে ভক্তদের চমকে দিয়েছেন হলিউড তারকা জনি ডেপ। চার্লস ডিকেন্সের বিখ্যাত চরিত্র ইবেনেজার স্ক্রুজ-এর সাজে তিনি হঠাৎ হাজির হন সান ডিয়েগোর গ্যাসল্যাম্প কোয়ার্টারে, যেখানে তার নতুন সিনেমা ‘ইবেনিজার’-এর প্রচারণা চলছিল। ডেপের উপস্থিতির বিষয়ে আগে থেকে কোনো ঘোষণা ছিল না। তবে খবর পেয়ে বহু ভক্ত সেখানে জড়ো হন। পরে তিনি কমিক-কনের বিখ্যাত হল এইচ-এ উপস্থিত হয়ে ‘ইবেনিজার’ সিনেমার প্রথম ট্রেলার উন্মোচন করেন। ট্রেলারের শুরুতেই শোনা যায়, ‘আবার ফিরে আসতে পেরে ভালো লাগছে’, যা প্রায় এক দশক ধরে মূলধারার হলিউডে তার অনুপস্থিতির প্রতি ইঙ্গিত হিসাবে দেখা হচ্ছে। ২০১৮ সালে ‘ফ্যান্টাস্টিক বিস্টস : দ্য ক্রাইম অফ গ্রিল্ডেলওয়াল্ড’ সিনেমার প্রচারণায় সর্বশেষ কমিক-কনে অংশ নিয়েছিলেন ডেপ। পরবর্তীতে সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডকে ঘিরে আইনি জটিলতার পর তাকে ওই ফ্র্যাঞ্চাইজি থেকে সরে দাঁড়াতে হয়। এরপর তিনি মূলত স্বাধীন ও আন্তর্জাতিক সিনেমায় কাজ করেছেন। তবে ‘ইবেনিজার’ দিয়ে আবারও বড় স্টুডিওর সিনেমায় ফিরছেন এ অভিনেতা। প্যারামাউন্ট প্রযোজিত সিনেমাটি আগামী ১৩ নভেম্বর মুক্তি পাওয়ার কথা। ২০২৭ সালে মুক্তি পাবে তার আরেকটি স্টুডিও সিনেমা ‘ডে ড্রিনকার’। এক্স-খ্যাত পরিচালক টি ওয়েস্ট পরিচালিত ‘ইবেনিজার’ সিনেমায় জনি ডেপের পাশাপাশি অভিনয় করেছেন আন্দ্রেয়া রাইজবরো, ট্রামেল টিলম্যান, ইয়ান ম্যাককেলেন ও রুপার্ট গ্রিন্ট।