সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নাটোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

নাটোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

নাটোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

নাটোর সদরের নাটোর বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় সড়ক দুর্ঘটনায় রমিজুল করিম(৫৫) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছে। আজ ২৫ জুলাই শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত রমিজুল করিম উপজেলার কলম গ্রামের মৃত রজব আলীর ছেলে এবং কলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ঝলমলিয়া হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ বিকেলে নাটোরের দিক থেকে মোটরসাইকেল 

যোগে রমিজুল করিম বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে ডাল সড়ক এলাকায় পৌঁছালে নাটোর থেকে বগুড়া গামী একটি বিআরটিসি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ফায়ার সার্ভিস এর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে তাদের হেফাজতে নেয়। তবে ঘাতক বাসটিকে আটক করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে সড়ক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় ঝলমলিয়া হাইওয়ে পুলিশ। 

নাটোর  জেলা প্রতিনিধি:
মো সোহান সরকার