রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাঙামাটিতে পারিবারিক কলহের জেরে মর্মান্তিক ঘটনা: মায়ের কোপে প্রাণ গেল মাদকাসক্ত ছেলের

রাঙামাটিতে পারিবারিক কলহের জেরে মর্মান্তিক ঘটনা: মায়ের কোপে প্রাণ গেল মাদকাসক্ত ছেলের

রাঙামাটিতে পারিবারিক কলহের জেরে মর্মান্তিক ঘটনা: মায়ের কোপে প্রাণ গেল মাদকাসক্ত ছেলের

রাঙামাটি শহরে মাদক সেবনের টাকা নিয়ে পারিবারিক কলহের জেরে মায়ের দায়ের কোপে সাকিবুল ইসলাম নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে।​শনিবার (২৫ জুলাই) দুপুরে শহরের তবলছড়ি আসামবস্তি এলাকার মির্জা টিলায় নিজ বাড়িতে হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটে।​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সাকিবুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। শনিবার দুপুরে নেশার টাকার জন্য তিনি পরিবারের সদস্যদের সাথে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে বাকবিতণ্ডা চরম আকার ধারণ করলে ক্ষুব্ধ হয়ে মা রেখা ইসলাম ধারালো দা দিয়ে ছেলেকে আঘাত করেন।
​পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাকিবুলকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। নিহত সাকিবুলের বাবা রফিকুল ইসলাম পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক।
 

​রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফুহাদ হাসান খান জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ বর্তমানে হাসপাতাল মর্গে রয়েছে এবং ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন জানান, পারিবারিক কলহের জেরে মায়ের কোপে ছেলের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নিহতের মা ও বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। 

রাঙামাটি  জেলা প্রতিনিধি:মোঃ কামরুল ইসলাম,