রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যাত্রী সেজে টানা দুই সপ্তাহ বাসে অভিযানের পর পকেটমার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

যাত্রী সেজে টানা দুই সপ্তাহ বাসে অভিযানের পর পকেটমার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

যাত্রী সেজে টানা দুই সপ্তাহ বাসে অভিযানের পর পকেটমার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

ভারতের বেঙ্গালুরুতে টানা দুই সপ্তাহ সাধারণ যাত্রী সেজে বাসে অভিযান চালিয়ে পকেটমার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর ব্যস্ত বাসগুলোতে যাত্রীদের মোবাইল ফোন ও টাকা চুরির অভিযোগে তাদের আটক করা হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন জেজে নগরের বাসিন্দা আনোয়ার পাশা (৫৫) এবং কেঙ্গেরির বাসিন্দা মুবারক পাশা (৩০)।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের শুরুতে বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট করপোরেশনের (বিএমটিসি) বিভিন্ন রুটে একের পর এক চুরির ঘটনার পর বিধান সৌধ থানার পুলিশ গোপন অভিযান শুরু করে। ভুক্তভোগীদের মধ্যে ছিলেন এমন একাধিক যাত্রী, যাদের ভিড়ের মধ্যে মোবাইল ফোন চুরি হয়েছে। এছাড়া ৮৪ বছর বয়সী এক পেনশনভোগী ব্যাংক থেকে মাসিক খরচের জন্য ৩৫ হাজার রুপি তুলে বাসে ওঠার পর সেই টাকা হারান।

তদন্তে পুলিশ বাসের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখতে পায়, সন্দেহভাজনরা নিয়মিত শিবাজীনগর, পুলাকেশীনগর ও বেনসন টাউন এলাকা থেকে বাসে উঠে শহরের কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকায় যেত এরপর সিসিটিভি ফুটেজ ও ভুক্তভোগীদের বর্ণনার ভিত্তিতে সন্দেহভাজনদের মুখাবয়বের স্কেচ তৈরি করা হয়। চার সদস্যের একটি দল সাধারণ পোশাকে প্রতিদিন নির্ধারিত বাসরুটে যাত্রী সেজে অভিযান চালায়। 

অভিযানের একপর্যায়ে এক পুলিশ সদস্য শিবাজীনগরের কাছে একটি বাসে স্কেচের সঙ্গে মিল থাকা দুই ব্যক্তিকে শনাক্ত করেন। পরে ব্যাকআপ দল করপোরেশন বাসস্টপের কাছে বাসটি থামিয়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি না করেই তাদের গ্রেপ্তার করে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, চক্রটি ভিড়ের মধ্যে বাস থেকে নামার সময় যাত্রীদের মোবাইল ফোন ও টাকা চুরি করত। যাত্রীদের মনোযোগ অন্যদিকে সরাতে তারা নানা কৌশলও ব্যবহার করত। এর মধ্যে বাসের জানালা দিয়ে বমি করার ভান করে যাত্রীদের দৃষ্টি অন্যদিকে সরিয়ে শার্টের পকেট থেকে মূল্যবান জিনিস চুরি করার কৌশলও ছিল।

পুলিশের ধারণা, এই চক্রের আরও সদস্য রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।