সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রুমালে ধোঁকা খেয়ে রিভিউ হারাল ওয়েস্ট ইন্ডিজ

রুমালে ধোঁকা খেয়ে রিভিউ হারাল ওয়েস্ট ইন্ডিজ

রুমালে ধোঁকা খেয়ে রিভিউ হারাল ওয়েস্ট ইন্ডিজ

শান মাসুদ এখন কতটা নির্ভার, সেটা তার ব্যাটিংই বলে দিচ্ছে। পাকিস্তানের টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর প্রথমবার ব্যাটিংয়ে নেমেই ফিফটি করেছেন মাত্র ৪৬ বলে। 

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে মাসুদ অপরাজিত আছেন ৮৮ রানে। তার ব্যাটে ভর করেই ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ইনিংসে লিড নেওয়ার আশায় পাকিস্তান। 

বাংলাদেশ সময় কাল রাতে অবশ্য ৮৮ রান করার পথে দুইবার আউট হতে হতেও বেঁচে গেছেন মাসুদ। এর একটিতে তার ট্রাউজারের কোমরে গুঁজে রুমালে ধোঁকা খেয়ে রিভিউ হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, যা সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসের জন্ম দিয়েছে। 

পাকিস্তান ইনিংসের ১৫তম ওভার চলছিল তখন। বোলিং জেডেন সিলস। মাসুদ তখন ৫৪ রানে অপরাজিত। সিলসের ওভারের পঞ্চম বলটা একটু লাফিয়ে উঠে স্টাম্পের ওপর দিয়ে যাচ্ছিল। মাসুদ তা খেলার চেষ্টা করলেও বলে ব্যাট ছোঁয়াতে পারেননি। বল সরাসরি চলে যায় উইকেটকিপার শাই হোপের গ্লাভসে। 

‘ক্লিয়ার এজ’ ধরে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সবাই ভেবেছিলেন, মাসুদ আউট হয়ে গেছেন। কিন্তু আম্পায়ার তাতে সাড়া দেননি। এতে রিভিউ নেন ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়ক রোস্টন চেস। 

এরপর টিভি রিপ্লেতে স্নিকো মিটার যা দেখাল, তাতে সবাই অবাক। 

ব্যাটের কিনারাও নয়; এমনকি গ্লাভসেরও নয়, তবু স্নিকো মিটারে স্পষ্ট দাগ ভেসে উঠল। তা দেখে ওয়েস্ট ইন্ডিজ দল উল্লাস করতে লাগল। কিন্তু টিভি আম্পায়ার জয়ারমন মদনগোপাল ভালোভাবে চেক করে জানিয়ে দিলেন, স্নিকো মিটারের ওই দাগ আসলে শান মাসুদের কোমরে গুঁজে রাখা রুমালের। 

বল মাসুদের রুমালে লেগে উইকেটকিপারের গ্লাভসে গিয়েছিল। বেচারা জেডেন সিলস উইকেট না পাওয়ার পাশাপাশি দলের রিভিউ খোয়ানোয় রুমালকে দুষতেই পারেন!

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৩১১ রানে অলআউট হয়েছে। পাকিস্তান ৩ উইকেটে ১৯৯ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে। এখনো তারা ১১২ রানে পিছিয়ে।  

টেস্ট অধিনায়কত্ব ফিরে পাওয়া বাবর আজম দিনের পড়ন্ত বেলায় আউট (৩৮ বলে ২৩ রান) না হলে পাকিস্তান আরো সুবিধাজনক অবস্থায় থাকতে পারত। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় তৃতীয় দিনের খেলা শুরু হবে।