সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নলডাঙ্গায় বন্যপ্রাণী ও পরিবেশের প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতিসাধন"পাখি হত্যার বিরুদ্ধে অভিযোগ দায়ের

নলডাঙ্গায় বন্যপ্রাণী ও পরিবেশের প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতিসাধন"পাখি হত্যার বিরুদ্ধে অভিযোগ দায়ের

নলডাঙ্গায় বন্যপ্রাণী ও পরিবেশের প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতিসাধন"পাখি হত্যার বিরুদ্ধে অভিযোগ দায়ের

নাটোরের নলডাঙ্গায় শালিক পাখি শিকার করে জবাই করার দায়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মোঃ জাহিদুল ইসলাম (ফরেস্ট রেঞ্জার, ভারপ্রাপ্ত কর্মকর্তা, নাটোর এসএফএনটিসি, সামাজিক বনবিভাগ,রাজশাহী) বাদী হয়ে মামলা করেন।  

থানার অভিযোগ সূত্রে জানা যায়,নলডাঙ্গা উপজেলা ৩ নং খাজুরা ইউনিয়নের হাটবিল এলাকার কিছু দুস্ককৃতিকারীরা  শালিক পাখি শিকার জবাই করে। কতিপয় অশাধু ব্যক্তি পাখি শিকার করে জবাই। পাখির মাংশ ভক্ষনের হীন উদ্দেশ্য কতিপয় অসাদু ব্যক্তি ফাস জাল বা বিভিন্ন ফাঁদ ব্যবহার করে পাখি শিকার করে। বন্যপ্রাণী ( সংরক্ষণ ও নিরাপত্তা)  আইন, ২০২৬ এর তফসিল ২ এর অন্তর্ভুক্ত উল্লিখিত পাখিগুলো শিকার করা উক্ত আইনের ধারা ৪২(১) সুপষ্ট লঙ্ঘন। পাখি প্রকৃতির অলংকার। ফসলের, ক্ষতিকারক পোকামাকড় ও কীটপতঙ্গ খেয়ে ফসলকে রক্ষা করে। রবিবার বিকালে নলডাঙ্গা থানায়,পাখিগুলো শিকার করে উক্ত আসামি গণ বন্যপ্রাণী ও পরিবেশের প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতিসাধন করেছে,মর্মে কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করা হয়েছে।

শালিক পাখি শিকারের পর জবাই করার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন,ঘটনাটি ঘটেছে সপ্তাহখানেক আগে।
এ ঘটনার ভিডিও গত শনিবার সকাল থেকে ফেসবুকে ছড়িয়ে পড়তে শুরু করে। ২০ সেকেন্ড ও ২৭ সেকেন্ডের দুটি ভিডিওতে দেখা যায়, চারজন লোক একটি বিল এলাকায় ফাঁদ দিয়ে শালিক ধরে তা জবাই করে একটি তালগাছের নিচে জড়ো করে রেখেছেন।

ফেসবুকের বিভিন্ন পেজে পাখি হত্যার ভিডিওগুলো দেখার পর মন্তব্যের ঘরে ক্ষোভ ও নিন্দা জানানোর পাশাপাশি জড়িত ব্যক্তিদের শাস্তি চেয়েছেন নেটিজেনরা। কেউ কেউ পাখি শিকারিদের দেশের শত্রু বলে উল্লেখ করেছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী একজন নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেদককে জানিয়েছেন, পাখি হত্যার ঘটনাটি ঘটেছে ১৯ জুলাই উপজেলার খাজুরা ইউনিয়নের হাটবিলা গ্রামের একটি বিলে। পাখি শিকারের জায়গায় হাটবিলা গ্রামের বিপ্লব তালুকদার, আশিক হোসেন, ইসলাম হোসেন এবং সজিব হোসেন উপস্থিত ছিলেন। জবাইয়ের পর পাখিগুলো বিভিন্ন জায়গায় সরিয়ে ফেলা হয়।


বন কর্মকতা জাহিদুল ইসলাম বলেন,নলডাঙ্গার হাটবিলা এলাকায় সংঘটিত নির্মম পাখি হত্যার ঘটনাটি আমাদের সবাইকে ব্যথিত করেছে। নিরীহ শালিক পাখিকে ফাঁদ পেতে ধরে জবাই করার যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা শুধু একটি অপরাধই নয়,আমাদের প্রকৃতি ও পরিবেশের ওপর সরাসরি এক আঘাত। এই ঘটনার বিরুদ্ধে নাটোর বন বিভাগের পক্ষ থেকে নলডাঙ্গা থানায় আনুষ্ঠানিকভাবে লিখিত এজাহার দায়ের করা হয়েছে। আশা করছি সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের দৃষ্টান্তমূলক আইনের আওতায় আনবে।
মনে রাখবেন,বন্যপ্রাণী হত্যা আইনত দণ্ডনীয় অপরাধ। এই পাখিগুলো আমাদের কৃষি ও পরিবেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ,এদের রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আসুন,আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি,প্রকৃতি ও বন্যপ্রাণী রক্ষায় সোচ্চার হবো এবং প্রকৃতির বিরুদ্ধে যেকোনো অন্যায়ের প্রতিবাদ করবো। বন্যপ্রাণী রক্ষায় প্রশাসনের কঠোর পদক্ষেপের পাশাপাশি সাধারণ মানুষের জনসচেতনতা সবচেয়ে বেশি জরুরি। প্রকৃতি রক্ষা মানেই জীবন রক্ষা,আসুন সবাই মিলে একটি সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলি।

উর্ধতন বন কর্মকতা,সুবেদার ইসলাম জানান,নলডাঙ্গা,নাটোরে পাখি হত্যার দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে বন বিভাগ কর্তৃক এজাহার দায়ের করা হয়েছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ নূরে আলম বলেন,অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 

সিরাজুল ইসলাম 
নলডাঙ্গা নাটোর সংবাদদাতাঃ