সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খল অভিনেতা ডিপজলের বিরুদ্ধে মামলা

খল অভিনেতা ডিপজলের বিরুদ্ধে মামলা

খল অভিনেতা ডিপজলের বিরুদ্ধে মামলা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল নতুন মামলায় ফেঁসে যেতে পারেন। তার বিরুদ্ধে মানহানির একটি মামলা হয়েছে। মামলাটি করেছেন তার খালাতো ভাই ও এ ওয়ান ট্রেডিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান টাইগার।

মামলায় ডিপজলের পাশাপাশি তার ম্যানেজার আব্দুল গণি এবং ব্যক্তিগত সহকারী খোকনকেও আসামি করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে মামলাটি দায়ের করা হয়। অভিযোগ শুনে আদালত বিষয়টি তদন্ত করে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনারকে নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ব্যবসায়িক সুনাম ও পরিচিতিকে কেন্দ্র করে ঈর্ষাবশত ডিপজল বাদীর বিরুদ্ধে বিভিন্নভাবে মানহানিকর কর্মকাণ্ডে জড়িয়েছেন। এর অংশ হিসেবে গত বছরের ৩ আগস্ট ডিপজলের ম্যানেজার দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সেই জিডিতে অভিযোগ করা হয়, আজিজুর রহমানের নির্দেশে কয়েকজন ব্যক্তি ডিপজলের ভাড়া দেওয়া নাভানা সিএনজি ফিলিং স্টেশনের সাইনবোর্ড ভেঙে নতুন সাইনবোর্ড লাগানোর চেষ্টা করেন এবং সম্পত্তির মালিকানা দাবি করে ভাড়া আদায়ের চেষ্টা করেন। তবে মামলায় দাবি করা হয়েছে, পুলিশি তদন্তে ওই ঘটনায় আজিজুর রহমানের সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

বাদীর ভাষ্য, সংশ্লিষ্ট সম্পত্তির প্রকৃত মালিক তিনি। কিন্তু ডিপজল সেটিকে নিজের সম্পত্তি বলে দাবি করে ফেসবুকে পোস্ট দেন, যা তার সামাজিক মর্যাদা ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করেছে। এছাড়া বিষয়টি বিভিন্ন টেলিভিশন, সংবাদপত্র ও অনলাইন মাধ্যমে প্রচারিত হওয়ায় তিনি আর্থিক ও সামাজিক ক্ষতির মুখে পড়েছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।