সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বপ্ন কেবল ইচ্ছা প্রকাশ করলেই সত্যি হয় না : অনুপম খের

স্বপ্ন কেবল ইচ্ছা প্রকাশ করলেই সত্যি হয় না : অনুপম খের

স্বপ্ন কেবল ইচ্ছা প্রকাশ করলেই সত্যি হয় না : অনুপম খের

একটুখানি পেছনে ফিরে তাকালে ১৯৮১ সালের সেই দিনগুলোর কথা আজও চোখের সামনে ভেসে ওঠে। মুম্বাই নামের এই বিশাল ও অচেনা শহরে যখন প্রথম পা রেখেছিলাম, তখন পকেটে সম্বল বলতে ছিল বুকভরা স্বপ্ন আর মনে অগাধ বিশ্বাস, আর সঙ্গে ছিল মোটে একটা স্যুটকেস। বয়স তখন মাত্র ২৫, সিমলা থেকে আসা এক সাদাসিধে তরুণ।


অপরিচিত এই শহরটার গতি দেখে প্রথম প্রথম ঘাবড়ে যাওয়ার উপক্রম হতো। মনে হতো, এই বিশাল সমুদ্রের মাঝে এক ফোঁটা পানির মতো আমি কতটা তুচ্ছ! চারপাশের সবাই যেন বড্ড আত্মবিশ্বাসী, আর শহরের রাস্তাগুলো ছুটে চলেছে আমার স্বপ্নের চেয়েও বহুগুণ দ্রুত গতিতে। সেদিনের সেই সংগ্রামের দিনগুলোতে অদ্ভুত কিছু বা হীনম্মন্যতাও তাড়া করে বেড়াত। অল্প বয়সে চুল পেকে যাওয়া বা চুল পড়ে যাওয়ার মতো তুচ্ছ বিষয়গুলো নিয়ে তখন বেশ ভুগেছি।

মনে একটা ছটফটানি কাজ করত লোকে কি আমার অভিনয় বা প্রতিভা দেখার আগে আমার মাথার এই চুল দেখবে? তবে সেই শঙ্কাগুলো যখনই মাথাচাড়া দিয়ে উঠত, নিজেকে একটাই কথা মনে করিয়ে শক্ত রাখতাম: আমি জানি আমার শিল্প কী, আমি আমার কাজটা ভালোভাবেই পারি। ন্যাশনাল স্কুল অব ড্রামা আমার ভেতরে বুঁদে দিয়েছিল সেই আত্মবিশ্বাস, আর জীবন আমাকে শিখিয়েছিল লড়াই করার তীব্র ক্ষুধা।