বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সবার আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

সবার আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

সবার আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

মার্ভেল ভক্তদের জন্য সুখবর। আন্তর্জাতিক মুক্তির এক দিন আগেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে সিনেমাটি ৩১ জুলাই মুক্তি পেলেও, বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে এটি দেখা যাবে ৩০ জুলাই থেকেই। 

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৮তম এবং স্পাইডার-ম্যান সিরিজের চতুর্থ সিনেমাটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। স্পাইডার-ম্যান হিসেবে ফিরছেন টম হল্যান্ড। এছাড়া জেন্ডায়া, জ্যাকব ব্যাটালন ও মার্ক রাফেলোর পাশাপাশি নতুনভাবে যুক্ত হয়েছেন ইমান এসফান্ডি, সেডি সিঙ্ক এবং জন বার্নথাল, যিনি আবারো ‘দ্য পানিশার’ চরিত্রে অভিনয় করেছেন। 

‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ঘটনার চার বছর পরের গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় পিটার পার্কারকে সম্পূর্ণ নতুন বাস্তবতায় দেখা যাবে। পরিচয় গোপন রেখে নিউ ইয়র্ককে রক্ষা করতে গিয়ে তাকে নতুন শত্রু ও কঠিন মানসিক লড়াইয়ের মুখোমুখি হতে হবে। 

প্রযুক্তিগত দিক থেকেও সিনেমাটি বিশেষ। এটি বিশ্বের প্রথম চলচ্চিত্র, যা সম্পূর্ণভাবে স্ক্রিন-এক্স প্রযুক্তির জন্য নির্মিত হয়েছে। ফলে দর্শকরা ২৭০ ডিগ্রি প্যানারোমিক ভিউতে সিনেমা উপভোগ করতে পারবেন। 

সিনেমাটির ট্রেইলার মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। প্রথম ২৪ ঘণ্টায় ট্রেইলারটি ৭১ কোটি ৮৬ লাখের বেশি ভিউ পেয়ে নতুন রেকর্ড গড়েছে। অগ্রিম টিকিট বিক্রিও জোরেশোরে চলছে।