কসবায় সালদানদী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশবিজিবিসালদানদী বিওপির কমান্ডার সুবেদার মোঃ মাসুদ বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে
সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ পণ্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে আমাদের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও চোরাচালানের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবেবিজিবি সূত্রে জানা যায়, সুবেদার মোঃ মাসুদের দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে সীমান্তের একটি এলাকা থেকে গরুগুলো জব্দ করা হয় জব্দকৃত গরুর বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে সালদানদী বিওপির সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছেন। স্থানীয়দের ভাষ্য সুবেদার মোঃ মাসুদেরনেতৃত্বে সকল বিজিবি সদস্য দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে সীমান্তে নজরদারি জোরদার করেছেন
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে সালদানদী বিওপির অভিযানে প্রায় প্রতিদিনই ভারতীয় গরু, বাসমতী চালসহ বিভিন্ন ধরনেরচোরাচালান পণ্য জব্দ হচ্ছে ধারাবাহিক এসব অভিযানের ফলে সীমান্ত পথে অবৈধ পণ্য আনা-নেওয়া অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে তারা মনে করেন
এলাকাবাসীর দাবি, একের পর এক সফল অভিযানের মাধ্যমে সালদানদী বিওপি সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেসীমান্তে বিজিবির কঠোর অবস্থান ও নিয়মিত টহলের কারণে চোরাকারবারিদের তৎপরতাও অনেকাংশে কমেছে বলে তারা জানান
স্থানীয়দের প্রত্যাশা, বিজিবির এই ধারাবাহিক অভিযান ও নজরদারি অব্যাহত থাকলে সীমান্ত এলাকায় চোরাচালানআরও কমে আসবে এবং ভবিষ্যতে সালদানদী বিওপি আরও বড় ধরনের সাফল্য অর্জন করবে |
শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম
