বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরার শালিখায় শান্তিপূর্ণ পরিবেশে ফ্যামেলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা সম্পন্ন

মাগুরার শালিখায় শান্তিপূর্ণ পরিবেশে ফ্যামেলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা সম্পন্ন

মাগুরার শালিখায় শান্তিপূর্ণ পরিবেশে ফ্যামেলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা সম্পন্ন

মাগুরার শালিখা উপজেলায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ফ্যামেলি কার্ড শুমারি-২০২৬-এর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) উপজেলার আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে লিখিত ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ে কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা চলাকালে কেন্দ্রজুড়ে ছিল শৃঙ্খলাপূর্ণ পরিবেশ। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
 

পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী,উপজেলা সমাজ সেবা অফিসার নাসিমা খাতুন ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা কার্যক্রম তদারকি করেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।
উপজেলা সমাজসেবা অধিদপ্তরের অধীনে ফ্যামেলি কার্ড শুমারি-২০২৬-এর জন্য গত ২২ জুলাই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। উপজেলার সাতটি ইউনিয়ন থেকে সুপারভাইজার ৫টি পদের বিপরীতে ৭০ জন এবং তথ্য সংগ্রাহকারী ৬৪টি পদের বিপরীতে ৪০৫ জন আবেদন করেন। এসব প্রার্থীর অংশগ্রহণে বুধবার (২৯ জুলাই) লিখিত ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
 

পরীক্ষা শেষে অনেক পরীক্ষার্থী শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে পরীক্ষা সম্পন্ন হয়েছে। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী সময়ে ফলাফল প্রকাশ করা হবে। 

জসীম উদ্দীন, শালিখা (মাগুরা) প্রতিনিধি: