বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার

বিশ্বকাপের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার

বিশ্বকাপের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার


২০২৬ সালে নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলটির নেতৃত্ব দেবেন তরুণ ব্যাটার অলিভার পিক।

অলিভার পিক যুব দলের অভিজ্ঞতার পাশাপাশি খেলেছেন অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে। ডেভেলপমেন্ট প্লেয়ার হিসেবে টেস্ট স্কোয়াডের সঙ্গে শ্রীলঙ্কা সফরেও ছিলেন তিনি। ২০২৪ সালের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া দলের সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন পিক। আসন্ন বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডসের হয়েও খেলবেন তিনি।

ঘোষিত দলে এসেছে তিন নতুন মুখ—নাডেন কুরে, নিথেশ স্যামুয়েল ও উইলিয়াম টেইলর। বিশ্বকাপে দলটির কোচিং দায়িত্বে থাকবেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধান কোচ টিম নিলসেন। তাকে সহায়তা করবেন লুক বাটারওর্থ ও ট্রাভিস ডিন।

চলতি বছরের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সর্বশেষ যুব ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া ৩–০ ব্যবধানে হেরে যায়। বিশ্বকাপের প্রথম রাউন্ডে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ আয়ারল্যান্ড, জাপান ও শ্রীলঙ্কা।