দ্বীপ রাষ্ট্র গ্রানাডাকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
ভ্যাট নিয়ে তিনি বলেন, ‘মেট্রোরেলের ক্ষেত্রে ভ্যাট কমানো হয়েছে। তবে সেক্ষেত্রে ৪০ কোটি টাকা রাজস্ব আদায় কমে যাবে। আসছে রমজান ঘিরে খেজুর আমদানির ওপর শুল্ক ৫১ শতাংশ থেকে কমিয়ে ৪১ শতাংশ করা হয়েছে।’
বাণিজ্যিক আদালত অধ্যাদেশ, আইনগত সহায়তা প্রদানে দ্বিতীয় অধ্যাদেশসহ তিনটি আইন অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন শফিকুল আলম।
দেশে এআই আসার পরে জালিয়াতি বেড়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই জালিয়াতি কীভাবে রোধ করা যায়, সেটার ব্যাপার সুস্পষ্ট নির্দেশ দেয়া হয়েছে। যাতে একটা ল করা হয়।’
