রবিবার, আগস্ট ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত।

কিশোরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত।

কিশোরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত।

কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল এলাকার নয়াপাড়ায় মাদকের বিস্তার রোধ এবং মাদকমুক্ত সুস্থ-সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টায় 'এলাকার সর্বস্তরের জনগণ'-এর ব্যানারে নয়াপাড়ার প্রধান সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়।
​সমাজসেবক মো. আসাদুজ্জামান খোকনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাছির উদ্দিন রিপন,বাংলাদেশ মানব কল্যাণ সংগঠনের সম্পাদক মো. আবু বকর রেনু,সাবেক কাউন্সিলর সাদমিন,সমাজসেবক মো. সেলিম রেজা,নাসির উদ্দিন,লোকমান মিয়া, পৌর বিএনপির ত্রাণ ও পুনর্বাসন 

সম্পাদক মো. রুবেল এবং সুশীল সমাজের প্রতিনিধি মো. হাবিবুল ইসলামসহ আরও অনেকে।
​মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় মাদকের বিস্তার রোধ করতে হলে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে একত্রিত হয়ে সোচ্চার হতে হবে। মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জোর দাবি জানান তারা। বক্তারা আরও বলেন,মাদক পাইকারি বিক্রেতা বা মূল হোতাদের কারাদণ্ড দিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে,যাতে কেউ মাদক ব্যবসার সাহস না পায়।

বক্তারা আইনি প্রক্রিয়ার ফাকফোকর দিয়ে মাদক কারবারিরা যেন সহজেই ছাড়া পেয়ে না যায়, সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা বাড়াতে প্রতি শুক্রবার স্থানীয় মসজিদে আলোচনা এবং এলাকায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
​উক্ত মানববন্ধনে স্থানীয় যুবসমাজ ও সাধারণ পুরুষদের পাশাপাশি নারী ও শিশুদের উপস্থিতি ছিল বেশ নজরকাড়া। মানববন্ধনে অংশ নেওয়া নারী-পুরুষেরা এক জোট হয়ে এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন। 

​মোঃ- মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।