রবিবার, আগস্ট ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় শুরু হয়েছে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬। পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টি ও ব্যাপক বৃক্ষরোপণে মানুষকে উদ্বুদ্ধ করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।
রোববার (২ আগস্ট) সকাল ৯টায় সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়। পরে সেখানে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ।
 

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মঈনুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা প্রিয়াঙ্কা হালদার, জেলা বন কর্মকর্তা জি. এম. মারুফ বিল্লাহসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, নার্সারি মালিক ও পরিবেশপ্রেমীরা।
উদ্বোধন শেষে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জেলার সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে উপস্থিত অতিথি ও সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

 পাশাপাশি মেলা প্রাঙ্গণে বিভিন্ন নার্সারির স্টলে দেশি-বিদেশি নানা প্রজাতির গাছ প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, মানুষের জীবন ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় জেলা সাতক্ষীরা আজ নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। এসব ঝুঁকি মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ এবং বিদ্যমান বৃক্ষ সংরক্ষণের কোনো বিকল্প নেই।
 

আয়োজকরা জানান, সাতক্ষীরা জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ বৃক্ষমেলা আগামী ১১ আগস্ট পর্যন্ত চলবে। প্রতিদিন মেলায় বিভিন্ন প্রজাতির গাছের প্রদর্শনী ও বিক্রির পাশাপাশি বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ এবং গাছের পরিচর্যা বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে।
তারা আরও বলেন, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে। এ ধরনের আয়োজন মানুষের মধ্যে বৃক্ষপ্রেম সৃষ্টি এবং পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।  

আবু জাফর, সাতক্ষীরা প্রতিনিধি: