মাগুরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা সেবনের অভিযোগে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (২ আগস্ট) মাগুরা সদর উপজেলার দোয়ারপাড়, পারনান্দুয়ালি বেপারিপাড়া ও কছুন্দি এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন দোয়ারপাড় এলাকার মোঃ সুজন খান (৩৫), পারনান্দুয়ালি বেপারিপাড়া এলাকার মোঃ আরজু হোসেন (৩০) এবং কছুন্দি গ্রামের মোঃ শাহিন মোল্যা (৪৩)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ বেলাল হোসেন তিনটি মোবাইল কোর্ট মামলার প্রসিকিউশন দাখিল
করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সুজন খান ও শাহিন মোল্যাকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড দেন। এছাড়া আরজু হোসেনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
