বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৪ ম্যাচ হেরে ৮ ধাপ পেছাল বাংলাদেশ

৪ ম্যাচ হেরে ৮ ধাপ পেছাল বাংলাদেশ

৪ ম্যাচ হেরে ৮ ধাপ পেছাল বাংলাদেশ


গত আগস্টে প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়ে তাক লাগিয়ে দিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। সেবারের হালনাগাদে বাংলাদেশই ছিল সবচেয়ে বেশি উন্নতি করা দল। তবে এবার মুদ্রার উল্টোপিঠ দেখল পিটার বাটলারের দল। গত চার মাসে টানা ৪ ম্যাচে হেরে বড় অবনতি হয়েছে বাংলাদেশের।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রকাশিত হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে ৮ ধাপ অবনতি হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের। গত আগস্টে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ১০৪ নম্বরে ছিল  বাংলাদেশ। কিন্তু ডিসেম্বরে ১১২ নম্বরে নেমে গেছে পিটার বাটলারের দল।


গত আগস্টের পর থেকে মোট চারটি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলেছে বাংলাদেশ। গত অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচে যথাক্রমে ৩-০ এবং ৫-১ গোলে হেরেছিল ঋতুপর্ণা-আফঈদারা। এরপর নভেম্বর-ডিসেম্বরে তিন জাতি সিরিজের দুই ম্যাচে মালয়েশিয়া ও আজারবাইজানের বিপক্ষে দুই ম্যাচেও যথাক্রমে ১-০ এবং ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। এই চার ম্যাচে ঋতুপর্ণা-আফঈদারা ২ গোল করলেও হজম করেছে ১১ গোল!