রবিবার, আগস্ট ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শাকিবকে পেয়েও অনুষ্ঠান জমাতে পারেননি পূর্ণিমা : অ্যাডলফ খান

শাকিবকে পেয়েও অনুষ্ঠান জমাতে পারেননি পূর্ণিমা : অ্যাডলফ খান

শাকিবকে পেয়েও অনুষ্ঠান জমাতে পারেননি পূর্ণিমা : অ্যাডলফ খান

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে নিয়ে অভিনেত্রী পূর্ণিমার উপস্থাপনায় একটি সাক্ষাৎকার সম্প্রতি প্রচার হয়েছে। সেটি নানা ইস্যুতেই আলোচনায় এসেছে। তবে অনুষ্ঠানটি নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেছেন অ্যাডলফ খান।

নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, শাকিব খানের মতো একজন তারকার সময় পাওয়ার পরও অনুষ্ঠানটি আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা সম্ভব হয়নি।

পোস্টে অ্যাডলফ খান লেখেন, ‘পূর্ণিমার উপস্থাপনায় শাকিব খানের ইন্টারভিউ আমার এক বিন্দুও ভালো লাগেনি। শাকিব খানের শিডিউল পেয়েও অনুষ্ঠানটি ভালোভাবে সাজাতে পারেনি। কোনো প্রশ্নই আমাকে স্পর্শ করেনি। ঘুরেফিরে একই ধরনের প্রশ্ন করা হয়েছে।’

তিনি আরও লেখেন, ‘পূর্ণিমা অসম্ভব মেধাবী এবং তার সেন্স অব হিউমার দারুণ। তাই ভেবেছিলাম অসাধারণ কিছু হবে। কিন্তু তার সিকি ভাগও দেখতে পাইনি। অনুষ্ঠানের শুরুতে নাচ, অযথা হাসাহাসি এবং সেটের লাল-নীল আলোও আমার কাছে বিরক্তিকর লেগেছে।

পোস্টের শেষ দিকে অ্যাডলফ খান মন্তব্য করেন, ‘অনুষ্ঠানের খরচ ও আয়োজন দেখে মনে হয়েছে, শাকিব খানকে কাছে পেয়েও দুর্বল স্ক্রিপ্টের কারণে অনুষ্ঠানটি ব্যর্থ হয়েছে।’

তবে এ বিষয়ে অভিনেত্রী ও উপস্থাপক পূর্ণিমার কোনো প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।