শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথমবার পডকাস্টে কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদার

প্রথমবার পডকাস্টে কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদার

প্রথমবার পডকাস্টে কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদার

দীর্ঘ ক্যারিয়ারে মঞ্চ ও টেলিভিশন নাটক এবং সিনেমায় অসংখ্যবার দেখা গেছে দেশের কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদারকে। এবার তাকে দেখা যাবে ভিন্ন আঙ্গিকে। প্রথমবার তিনি অংশ নিয়েছেন একটি পডকাস্ট শোতে।


‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ শিরোনামের এ শোটি আগামীকাল মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচার হবে। পডকাস্টের সঞ্চালক রুম্মান রশীদ খান জানিয়েছেন, এ শোটির এক বছর পূর্ণ হতে যাচ্ছে আজ। এ বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য ফেরদৌসী মজুমদারকে এ আয়োজনে আমন্ত্রণ জানানো হয়েছে। শোতে অভিনেত্রী শেয়ার করেছেন তার জীবনের নানা বাঁকের কথা।


জানিয়েছেন, বাংলাদেশ টেলিভিশনের প্রথম নাটক ১৯৬৫ সালে শহীদ মুনীর চৌধুরীর লেখা ‘একতলা দোতলা’তে অভিনয় করেছিলেন তিনি। সে নাটকে তার নায়ক ছিলেন রামেন্দু মজুমদার। ফেরদৌসী মজুমদার বলেন, ‘যেহেতু লাইভ নাটক করতে হয়েছিল, সেজন্য নাটকের আগে একমাস মহড়া হয়েছিল। এখন তো মহড়া হয় না বললেই চলে। আমি মনে করি, নাটকে বা যে কোনো কাজে মহড়া বা প্রস্তুতির বিকল্প নেই।’ অভিনেত্রী আরও জানান, একসময় উপমহাদেশের বরেণ্য নির্মাতা সত্যজিৎ রায়ের সিনেমাসহ ‘সূর্য দীঘল বাড়ি’র মতো কালজয়ী সিনেমাও ফিরিয়ে দিয়েছিলেন তিনি। এসব অজানা গল্প এই শোটির মাধ্যমে দর্শকরা জানতে পারবেন।