রবিবার, আগস্ট ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অসুস্থ প্রবাসী বাংলাদেশির নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তনে বাংলাদেশ হাইকমিশনের মানবিক সহায়তা

অসুস্থ প্রবাসী বাংলাদেশির নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তনে বাংলাদেশ হাইকমিশনের মানবিক সহায়তা

অসুস্থ প্রবাসী বাংলাদেশির নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তনে বাংলাদেশ হাইকমিশনের মানবিক সহায়তা

প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের মানবিক অঙ্গীকারের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
বাংলাদেশ সরকারের প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, সুরক্ষা ও মানবিক সহায়তা প্রদানের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এক অসুস্থ প্রবাসী বাংলাদেশির নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে।
 

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বাসিন্দা মো. নজরুল ইসলাম (৪৫)-এর হাতে দেশে ফেরার বিমান টিকিট তুলে দেন, যাতে তিনি বাংলাদেশে ফিরে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে পারেন।
 

জানা গেছে, মো. নজরুল ইসলাম সম্প্রতি ডায়াবেটিসজনিত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে ভর্তি হন। তাঁর শারীরিক অবস্থা ও মানবিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ হাইকমিশন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এবং নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা নিশ্চিত করে।
উল্লেখ্য, বিমান টিকিটের সম্পূর্ণ ব্যয় বহন করা হয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ তহবিল থেকে। সংকটাপন্ন প্রবাসীদের পাশে বাংলাদেশ সরকারের অব্যাহত মানবিক সহায়তার এটি একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
 

এ সময় বাংলাদেশ হাইকমিশনের তৃতীয় সচিব ও হেড অব চ্যান্সারি সৈয়দ আমজাদ আলী এবং পার্সোনাল অফিসার হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে মান্যবর হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বলেন,
“বিদেশের মাটিতে অবস্থানরত প্রতিটি বাংলাদেশি আমাদের জাতীয় পরিবারের অবিচ্ছেদ্য অংশ। জীবিকার সন্ধানে প্রবাসে অবস্থানরত আমাদের প্রবাসীরা নিজেদের পরিবার ও দেশের উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। তাদের 

কেউ অসুস্থতা, দুর্ঘটনা কিংবা অন্য কোনো মানবিক সংকটে পড়লে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক, মানবিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব। বাংলাদেশ হাইকমিশন প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, মর্যাদা, চিকিৎসা সহায়তা, আইনগত সহায়তা এবং প্রয়োজনে নিরাপদে দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাবে।”

মান্যবর হাইকমিশনার প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে অব্যাহত সহায়তা ও নীতিগত সমর্থনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সরকারের প্রবাসীবান্ধব বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে আস্থা, নিরাপত্তাবোধ এবং দেশের প্রতি গভীর বিশ্বাস আরও সুদৃঢ় করেছে।
তিনি আরও উল্লেখ করেন, মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন বাংলাদেশ সরকার, মালদ্বীপ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, নিয়োগকর্তা এবং অন্যান্য অংশীজনের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের অধিকার, কল্যাণ, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। 

মোঃ আল আমিন  মালদ্বীপ প্রতিনিধি