মাগুরা জেলা পুলিশের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জাহিদ হাসানের বদলীজনিত বিদায় উপলক্ষে সংক্ষিপ্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায়ী কর্মকর্তাকে সংবর্ধনা প্রদান করেন মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।
এ সময় পুলিশ সুপার তাঁর বক্তব্যে বিদায়ী কর্মকর্তার পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও নিষ্ঠার প্রশংসা করেন। পাশাপাশি
তিনি জাহিদ হাসানের ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) থান্দার খায়রুল হাসান, পিপিএম, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) নিশাত আল নাহিয়ানসহ মাগুরা জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
