মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পর্যটকের প্রান হানির পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্যারাসেইলিং

পর্যটকের প্রান হানির পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্যারাসেইলিং

পর্যটকের প্রান হানির পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্যারাসেইলিং

প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে সমুদ্রে ডুবে এক পর্যটকের মৃত্যুর পর কক্সবাজার সমুদ্রসৈকতের সব পয়েন্টে প্যারাসেইলিং কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। দুর্ঘটনার বিষয়ে তদন্ত শেষ হওয়া এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
২ আগস্ট (রোববার) দুর্ঘটনার পর প্রশাসন সৈকতের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে। এ সময় দরিয়ানগর এলাকার একটি প্যারাসেইলিং পয়েন্টে পরিচালিত উচ্ছেদ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে কার্যক্রম চালানোর অভিযোগে ‘ফ্রাই এয়ার সি স্পোর্টস’-এর স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় এবং প্যারাসেইলিংয়ের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
 

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. মাহমুদুর রহমান সায়েম জানান, অভিযানে পাঁচ থেকে ছয়টি স্পিডবোটের ইঞ্জিন, বিভিন্ন অ্যাসেম্বল ও ডিসঅ্যাসেম্বল করা যন্ত্রাংশ, ছয় থেকে সাতটি জেরিক্যানে সংরক্ষিত জ্বালানি এবং বিভিন্ন স্পেয়ার পার্টস জব্দ করা হয়েছে। জব্দ করা আলামত জেলা প্রশাসনের তথ্য ও বিজ্ঞাপন কেন্দ্রে সংরক্ষণ করা হয়েছে।
 

এদিকে দরিয়ানগরে প্যারাসেইলিং দুর্ঘটনায় নিহত পর্যটক শৌভিক রায়ের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, নিহতের বোন মেধা মৃত্তিকা রায় বাদী হয়ে রোববার সন্ধ্যায় মামলাটি দায়ের করেন।
মামলায় ‘ফ্রাই এয়ার সি স্পোর্টস’-এর পরিচালক মো. ফরিদকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত করবে ট্যুরিস্ট পুলিশ। 

মীর কাশেম আজাদ, কক্সবাজার