মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাকুন্দিয়ায় ‘শোভন স্মৃতি টিভি ফুটবল টুর্নামেন্ট’-এস এস সি ২০২৩ জয়ী

পাকুন্দিয়ায় ‘শোভন স্মৃতি টিভি ফুটবল টুর্নামেন্ট’-এস এস সি ২০২৩ জয়ী

পাকুন্দিয়ায় ‘শোভন স্মৃতি টিভি ফুটবল টুর্নামেন্ট’-এস এস সি ২০২৩  জয়ী

পাকুন্দিয়া উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ পাকুন্দিয়া সরকারি কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘শোভন স্মৃতি টিভি ফুটবল টুর্নামেন্ট (সিজন-১, ২০২৬)’ অনুষ্ঠিত হয়েছে। পাকুন্দিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডবাসীর সার্বিক আয়োজনে টুর্নামেন্টের এ ম্যাচটি আয়োজিত হয়।
 

​উত্তেজনাপূর্ণ এ খেলায় মুখোমুখি হয় ‘বড়বাড়ি একাদশ’ এবং ‘এসএসসি ২০২৩ ব্যাচ, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়’। মাঠে দু'দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে ১- ৪ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বড়বাড়ি একাদশ।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব মোঃ নাজমুল হক (অপু)।
​পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ মাজহারুল হক (শিপু)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

জনাব মোঃ কামাল ফারাবী, সহ-সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ জেলা ছাত্রদল।
​জনাব হাজী জসীম উদ্দীন, সভাপতি, ৫ নং ওয়ার্ড বিএনপি।
​জনাব মোঃ আব্দুল্লাহ আল সানি, ছাত্রনেতা, পাকুন্দিয়া উপজেলা।
​সমগ্র খেলা জুড়ে ধারাভাষ্যকারের ভূমিকায় দর্শকদের আনন্দ জোগান জনাব মোঃ হাবিবুল্লাহ তমিজ স্যার এবং মোঃ রেজুয়ানুল হক। অনুষ্ঠানটির মিডিয়া পরিবেশনায় ছিল সাংবাদিক মো : রেজুয়ানুল হক এন্টার টি. ভি ও আনন্দ স্টুডিও (খোকন)।

পাকুন্দিয়া প্রতিদিন : মো : রেজুয়ানুল হক ।