মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ৩ মাস বয়সী 'চুরি' হওয়া নবজাতক উদ্ধার

মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ৩ মাস বয়সী 'চুরি' হওয়া নবজাতক উদ্ধার

মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ৩ মাস বয়সী 'চুরি' হওয়া নবজাতক উদ্ধার

মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের কুল্লিয়া গ্রাম থেকে 'চুরি' হওয়ার অভিযোগ ওঠা ৩ মাস বয়সী শিশু নূর ইসলামকে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২ আগস্ট ২০২৬ সকাল ৯টার দিকে আলমগীর (২৩) নামে এক ব্যক্তি মাগুরা সদর থানায় এসে অভিযোগ করেন, তিনি মাঠে কাজ করতে যাওয়ার পর এবং তার স্ত্রী পুকুরঘাটে কাপড় ধুতে গেলে বোরকা পরিহিত এক অজ্ঞাত নারী তাদের ৩ মাস বয়সী ছেলে নূর ইসলামকে নিয়ে চলে যায়।
 

ঘটনার গুরুত্ব বিবেচনায় বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশ সুপারকে জানানো হলে শিশুটিকে উদ্ধারের দায়িত্ব দেওয়া হয় মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলকে। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসান পিপিএম-এর নেতৃত্বে সিসিআইসি ও মাগুরা সদর থানার একটি যৌথ দল বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে।
 

তদন্তে জানা যায়, বোরকা পরিহিত এক নারী শিশুটিকে নিয়ে ঢাকার দিকে রওনা হয়েছেন। তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার অবস্থান রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় শনাক্ত হলে মাগুরা জেলা পুলিশের উদ্যোগে মানিকগঞ্জ জেলা পুলিশ, রাজবাড়ী জেলা পুলিশ এবং ফরিদপুর নৌ পুলিশ অঞ্চলের কন্ট্রোল রুমের সঙ্গে সমন্বয় করা হয়।
পরে যৌথ অভিযানে ২ আগস্ট রাতেই পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। একই সঙ্গে শিশুটিকে নিয়ে যাওয়া বোরকা পরিহিত নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
 

জিজ্ঞাসাবাদে ওই নারী নিজের নাম কহিনূর বেগম বলে পরিচয় দেন এবং দাবি করেন, তিনিই শিশু নূর ইসলামের মা। তিনি জানান, স্বামী আলমগীরের সঙ্গে পারিবারিক কলহ ও দুর্ব্যবহারের কারণে কাউকে কিছু না জানিয়ে সন্তানকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া শিশুটি বর্তমানে তার মায়ের কাছেই রয়েছে। ঘটনাটির প্রকৃত অবস্থা যাচাই করে আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, জনগণের নিরাপত্তা, মানবাধিকার সুরক্ষা এবং অপরাধ দমনে তারা সর্বদা পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। বিশেষ করে নারী ও শিশু সংক্রান্ত বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব ও সংবেদনশীলতার সঙ্গে বিবেচনা করা হয়।

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি: