নড়াইলে কৃষি ও কারিগরি কলেজে ৫ই আগস্ট জুলাই গনঅভ্যুন্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাংকন অনুষ্ঠিত হয়েছে।
৫ই আগস্ট ২০২৬ রোজ (বুধবার) নড়াইল কৃষি ও কারিগরি কলেজে জুলাই গনঅভ্যুন্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভায় দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল কৃষি ও কারিগরি কলেজের প্রধান অধ্যক্ষ অশিম কুমার বিশ্বাস আরো উপস্থিত ছিলেন উক্ত কলেজের বিভিন্ন বিষয়ের শিক্ষকগণ।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অশিম কুমার বিশ্বাস, মাজহারুল ইসলাম, পার্থ রায়, ইয়ামিন কবির। এসময়ে কলেজ শিক্ষার্থীরা রচনা, আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
এ সময়ে উক্ত প্রতিষ্ঠানের প্রধান অধ্যক্ষ অশিম কুমার বিশ্বাস সকলের উদ্দেশ্যে বলেন,
আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো তে কোটা বাতিলের আন্দোলন শুরু হয় ২০১৮ সাল থেকে পরবর্তীতে আন্দোলন টি পরিপূর্ণ তা লাভ করে না। পরবর্তীতে ২০২৪ সালে জুলাই মাসে এই আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পুনরায় শুরু হয়। এসময় আবু সাঈদ নামক একজন তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর ছাত্র। তিনি পুলিশের গুলিতে শহীদ হন যার ফলে আন্দোলন বিকট রূপ ধারণ করে। এসময় সারা দেশে সকাল অবস্থার মানুষ আন্দোলনে জড়িয়ে পড়ে। পরবর্তীতে ৫ই আগস্ট ছাত্ররা বিজয় অর্জন করে।
অনুষ্ঠান শেষে সকল প্রতিযোগি দের মাঝে পুরস্কার বিতরণ করেন উক্ত প্রতিষ্ঠানের নড়াইল কৃষি ও কারিগরি কলেজের প্রধান অধ্যক্ষ অশিম কুমার বিশ্বাস।
আশিকুর রহমান সৌরভ, নড়াইল
