সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লন্ডনে এক মঞ্চে নচিকেতার সঙ্গে গাইবেন জয় শাহরিয়ার

লন্ডনে এক মঞ্চে নচিকেতার সঙ্গে গাইবেন জয় শাহরিয়ার

লন্ডনে এক মঞ্চে নচিকেতার সঙ্গে গাইবেন জয় শাহরিয়ার


সংগীতে ৩০ বছর পূর্তি উদ্‌যাপনে ২০২৩ সালে ঢাকায় গান শোনাতে এসেছিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘নচিকেতা লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টে তাঁর সঙ্গে গেয়েছিলেন বাংলাদেশের গীতিকার গায়ক জয় শাহরিয়ার। পরের বছর আবারও ঢাকায় এক মঞ্চে গেয়েছিলেন দুজন। এবার লন্ডনে একই কনসার্টে নচিকেতার সঙ্গে মঞ্চ ভাগাভাগি করবেন জয়।

২৩ আগস্ট লন্ডনের রয়্যাল রিজেন্সিতে এক মঞ্চে গান শোনাবেন নচিকেতা চক্রবর্তী ও জয় শাহরিয়ার। ইতিমধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। দাম নির্ধারণ করা হয়েছে ২০, ৪০ ও ১০০ ইউরো। কনসার্ট আয়োজন করেছে আইওএন টিভি। অনুষ্ঠানের শিল্পী ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশের আজব কারখানা।

এই কনসার্ট প্রসঙ্গে জয় শাহরিয়ার বলেন, ‘নচিদার সঙ্গে আগেও এক মঞ্চে গাওয়ার অভিজ্ঞতা আছে। তবে লন্ডনে এবারই প্রথম এক মঞ্চে গাইব। আশা করি, ভবিষ্যতে পৃথিবীর নানা শহরে আমরা পৌঁছে যাব আমাদের গান নিয়ে। লন্ডনের শ্রোতারা একটি সুন্দর গানের সন্ধ্যা পাবেন বলেই প্রত্যাশা করছি।