বুধবার, আগস্ট ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চর সমেশপুরে বজ্রপাতে এইচএসসি পরীক্ষার্থী নিহত, আহত ১

চর সমেশপুরে বজ্রপাতে এইচএসসি পরীক্ষার্থী নিহত, আহত ১

চর সমেশপুরে বজ্রপাতে এইচএসসি পরীক্ষার্থী নিহত, আহত ১

সিরাজগঞ্জের চর সমেশপুর গ্রামে ধান রোপণের সময় বজ্রপাতে সিয়াম আকন্দ (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় কাওছার সরকার (১৭) নামে অপর এক কিশোর আহত হয়েছেন।
বুধবার (৫ আগস্ট) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে উপজেলার চর সমেশপুর গ্রামের একটি ধানক্ষেতে এ দুর্ঘটনা ঘটে।
 

নিহত সিয়াম আকন্দ গ্রামের সুরুজ্জামান আকন্দের ছেলে। তিনি চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। আহত কাওছার সরকার একই গ্রামের শামসুল হক সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সিয়াম ও কাওছার ধান রোপণের কাজে মাঠে যান। তারা একই জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বিকট শব্দে বজ্রপাত ঘটে। বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই সিয়াম গুরুতর আহত হয়ে মারা যান। একই সঙ্গে কাওছার সরকার আহত হন।
 

এ সময় পাশের জমিতে কাজ করা চারজন কৃষক চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে দুজনকে উদ্ধার করেন। পরে আহত কাওছারকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে তিনি আশঙ্কামুক্ত হন।
প্রতিবেশীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে বজ্রপাতের শব্দ শুনে তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন, সিয়াম নিথর হয়ে পড়ে আছেন এবং কাওছার আহত অবস্থায় কাতরাচ্ছেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়। তবে সিয়ামকে আর বাঁচানো সম্ভব হয়নি।
সিয়ামের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পুরো গ্রাম ভারী হয়ে ওঠে। গ্রামের বাসিন্দারাও এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। 

আল-আমিন হোসেন,বেলকুচি,( সিরাজগঞ্জ) প্রতিনিধি: