জুলাই চেতনায় গড়বো দেশ — সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব জহিরুল ইসলাম মবিন-সহ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব কাজী নাহিদ ইভা।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, জুলাইয়ের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে।
আলোচনা সভায় বক্তারা গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি বৈষম্যহীন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
শহীদদের স্মরণে, জুলাই যোদ্ধাদের সম্মানে—
গণতন্ত্রের পথে, জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে
এগিয়ে যাক বাংলাদেশ।
বদরুজ্জামান ভূঁইয়া
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
