রাজবাড়ী -২ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ হারুন অর রশীদ বলেছেন, সরকার সকলের বাসযোগ্য সমাজ বিনির্মানের জন্য কাজ করছে। এজন্য তিনি প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত একটি সসংগঠন দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। তিনি সংগঠনটিকে অপতৎপরতা বাদ দেওয়ার পরামর্শ দেন।
তিনি বলেন, অতীতে আমরা ষড়যন্ত্রের বিরুদ্ধে কাঁধে কাঁধ রেখে কাজ করেছি। তাই ষড়যন্ত্রকারীরা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে টিকতে পারবে না। তিনি আরো বলেন, ফ্যাসিস্টরা সমাজের মধ্যেই চলাফেরা করছে।তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা দেশ বিরোধী কোন যড়যন্ত্র মেনে নিবো না।
রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ বুধবার বিকেলে কালুখালী সরকারী কলেজের হলরুমে এক আলোচনা সভায় এসব কথা বলেন।
ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যূত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান।
সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি তৈয়বুর রহমান, সাবেক আহ্বায়ক কে এম আইনুল হাবিব, জিয়াউর রহমান জিরু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান তোতা, শাহ জালাল, প্রচার সম্পাদক আবু তালেব, যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়াউর রহমান, ছাত্রদলের সভাপতি জামাল খান, মহিলা দলের নেত্রী মিসেস মেরিনা প্রিন্স, আকলিমা বেগম প্রমূখ বক্তব্য প্রদান করেন।
আলোচনা সভার পর ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যূত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রার বের হয়।
মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
