বুধবার, আগস্ট ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজার‌ জেলা প্রশাসন আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

কক্সবাজার‌ জেলা প্রশাসন আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

কক্সবাজার‌ জেলা প্রশাসন আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

জুলাই চেতনায় গড়বো দেশ সবার আগে বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কক্সবাজারে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার(৫ আগষ্ট )দুপুরে পাবলিক লাইব্রেরীর শহিদ সুভাষ হলে জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এডভোকেট শামীম আরা বেগম স্বপ্না।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৫ আগস্ট জাতীর জন্য একটি গুরুত্বপূর্ণ দিন, ২০২৪ সালের এই দিনটিতে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতি ফ্যাসিস্ট মুক্ত হয়। ছাত্র-জনতার সাথে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সকল শ্রেনী পেশার মানুষ এই আন্দোলনে অংশ নিয়ে গণঅভ্যুত্থান সফল করেছে। তাই এই কৃতিত্ব সকলের। গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশে এখন গণতন্ত্র চর্চা হচ্ছে বলেও জানান তিনি।
 

জেলা প্রশাসক মো: আ: মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান,সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন বাহারী,সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকসহ জুলাই শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।
এসময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক শিক্ষার্থীসহ জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
 

সভায় বক্তারা, জুলাই গণঅভ্যুত্থানে যাঁরা শহীদ হয়েছেন তাঁদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
এর আগে সকালে বাস টার্মিনালে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন। এসময় পুলিশ প্রশাসন, জুলাই যোদ্ধা, প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, রাজনৈতিক দল ও সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে এবং শহীদের স্মরণ করেন। 

মীর কাশেম আজাদ, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ