কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে "জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানের সূচনা হয় পাকুন্দিয়া উপজেলা জামে মসজিদের পেশ ইমাম শরিফুল ইসলামের পবিত্র কুরআন তেলাওয়াত এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্তের গীতা পাঠের মাধ্যমে।
অনুষ্ঠানে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রূপম দাসের সভাপতিত্বে প্রধান অতিথি, সভাপতি এবং উপজেলার কর্মকর্তাবৃন্দ উপস্থিত জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন।
আলোচনা সভায় জুলাই যোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন মনির, পলাশ, বাছির, রাজিব, সজল এবং আবদুল্লাহ আল সানি।
অনুষ্ঠানে বক্তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করে সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। সংবর্ধনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিদিন মো : রেজুয়ানুল হক পাকুন্দিয়া
