বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জিতের কামব্যাক কি সফল হবে?

জিতের কামব্যাক কি সফল হবে?

জিতের কামব্যাক কি সফল হবে?

গতকাল রাতে প্রকাশ পেয়েছে টলিউড সুপারস্টার জিতের নতুন সিনেমা “কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত”-এর অফিসিয়াল ট্রেলার। সিনেমার মূল গল্পটা সিস্টেমের বিরুদ্ধে একা লড়াই করা একজন মানুষকে ঘিরে। সমাজের একপক্ষ তাকে বিপ্লবী বা হিরো হিসেবে দেখে, অন্যপক্ষ আবার ডাকাত কিংবা অপরাধী হিসেবে চিহ্নিত করে। কনসেপ্টটা ইন্টারেস্টিং এবং ট্রেলারেও সেটার একটা ভালো আভাস পাওয়া গেছে।

ট্রেলারে জিতকে বেশ কয়েকটি ভিন্ন লুকে দেখা গেছে। কিছু লুক বেশ ভালো লেগেছে, তবে সব মেকওভার সমানভাবে কাজ করেনি। কিছু ফ্রেমে মেকআপ ভালো থাকলেও কয়েকটি জায়গায় সেটা একটু কৃত্রিম মনে হয়েছে। একইভাবে কয়েকটি ভিএফএক্স শটও খুব একটা ভালো লাগেনি। কিছু শট বেশ আনফিনিশড মনে হয়েছে এবং ট্রেলারের কয়েকটি অংশে টিভি সিরিয়ালের মতো একটা ভাইবও এসেছে।

তবে এসব টেকনিক্যাল সমস্যা বাদ দিলে সিনেমাটার কনটেন্ট, ডায়লগ এবং জিতের স্ক্রিন প্রেজেন্স ভালো ইমপ্যাক্ট তৈরি করতে পারে। ট্রেলার দেখে পুরো সিনেমা নিয়ে এখনই সিদ্ধান্তে যাওয়ার সুযোগ নেই। গল্প ও চরিত্র ঠিকভাবে এক্সিকিউট করতে পারলে “কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত” জিতের জন্য ভালো একটা কামব্যাক হতে পারে।