শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিরল প্রতিভা’ বললেন পূর্ণিমা, যে জবাব দিলেন ভাবনা

বিরল প্রতিভা’ বললেন পূর্ণিমা, যে জবাব দিলেন ভাবনা

বিরল প্রতিভা’ বললেন পূর্ণিমা, যে জবাব দিলেন ভাবনা

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা এবং অভিনেত্রী আশনা হাবিব ভাবনার পারস্পরিক সুন্দর সম্পর্ক নতুন নয়। জন্মদিন উপলক্ষে ভাবনাকে নিয়ে পূর্ণিমার এক আবেগঘন ফেসবুক পোস্ট সেই সম্পর্কের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাবনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পূর্ণিমা লিখেছেন, ‘আমার সবচেয়ে প্রিয় বোন আশনা হাবিব ভাবনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। বিরল প্রতিভা, মার্জিত সৌন্দর্য আর সুন্দর একটি মনের অসাধারণ সংমিশ্রণ তুমি। তোমার আবেগ, নিষ্ঠা এবং কাজের প্রতি ভালোবাসা আমাদের সবার জন্য অনুপ্রেরণা। আমি বিশ্বাস করি, আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিকে দেওয়ার মতো তোমার আরও অনেক কিছু বাকি আছে।’

শুধু শুভেচ্ছা নয়, ভাবনার ভবিষ্যৎ নিয়েও আন্তরিক শুভকামনা জানিয়েছেন পূর্ণিমা। তিনি লেখেন, ‘তোমার জীবনে সুখ, সাফল্য, সুস্বাস্থ্য আর অফুরন্ত আনন্দ কামনা করি। তুমি যেন আরও উজ্জ্বল হও এবং তোমার সব স্বপ্ন পূরণ করতে পারো। শুভ জন্মদিন, এভাবেই আলো ছড়িয়ে যেও।’

প্রিয় আপুর কাছ থেকে এমন ভালোবাসাভরা বার্তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ভাবনাও। পোস্টের মন্তব্যে তিনি লিখেছেন, ‘আপুউউউ... আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার প্রতিটি শব্দ আমার কাছে অনেক মূল্যবান, কারণ তুমি আমাদের হৃদয়ের রানী।’

দুই তারকার এই আন্তরিক কথোপকথন মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভক্তরাও তাদের পারস্পরিক ভালোবাসা, সম্মান ও বন্ধুত্বের প্রশংসা করে শুভেচ্ছা জানাতে থাকেন।